গণজোয়ারে নৌকা ভেসে যাবে: মওদুদ
SANDWIP JUBO DOL 🤜B N P🤛 গণজোয়ারে নৌকা ভেসে যাবে: মওদুদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এই জনসমুদ্র একটা কথাই প্রমাণ করে যে, বাংলাদেশের মানুষ আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। আমরা গত ১০ বছরে ভোটের অধিকার হারিয়েছি। আইনের সামনে দাঁড়িয়ে সমান অধিকার হারিয়েছি। আমরা এগুলো ফেরত চেয়েছিলাম, আমরা সংলাপে বসেছিলাম। কিন্তু সফল হয়নি। কারণ, স্বৈরাচারী সরকার ক্ষমতা ছাড়তে চায় না। তিনি বলেন, আমরা বলেছিলাম সংসদ ভেঙে দিতে হবে, আমরা বলেছিলাম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। কিন্তু তারা মানেননি। ৭ নভেম্বর আমরা সবশেষ সংলাপে বসেছিলাম। তারা একটি কথা দিয়েছিলেন যে, আমরা নির্বিঘ্নে সভা-সমিতি করতে পারব। কিন্তু সেই কথাও রাখেননি। ২৪ ঘণ্টার মধ্যেই সেই কথার বরখেলাপ করেছেন। শুক্রবার (০৯ নভেম্বর) বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত জনসভায় এসব কথা বলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। এদিন দুপুর আড়াইটার দিকে জনসভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঐক্যফ্রন্টের রাজশাহী সমন্বয়ক মিজানুর রহমান মিনু। মওদুদ আহমদ বলেন, দুই হাজার নেতা-...